জীবননগর মনোহারপুর সড়কে গাছ ফেলে ডাকাতি

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
জীবননগর মনোহারপুর সড়কে গাছ ফেলে ডাকাতি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর মনোহারপুর-সন্তোষপুর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে সড়কের বয়ারগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। রাস্তার পাশে থাকা চটকা গাছ কেটে রাস্তার উপর ফেলে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া একটি একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে লুটপাট করে ডাকাতদল। ৫/৭ জনের ডাকাত দল তান্ডব চালিয়ে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, গতকাল বুধবার ভোর সাড়ে তিন টার দিকে জীবননগর উপজেলার মনোহারপুর-সন্তোষপুর সড়কের উপরে গাছ ফেলে এ ডাকাতির ঘটনা ঘটায়। এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) এনামুল হকের সাথে কথা বললে তিনি বলেন, মনোহরপুরে যে ডাকাতির ঘটনা ঘটেছে, এটি আমি শুনেছি এবং সেখানে যেয়ে এক পথচারীর নিকট থেকে জানতে পারলাম, জেআর পরিবহনে এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেআর পরিবহনের কর্তৃপক্ষরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে এ ঘটনায় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আজিজুল হক ঘেনার ছেলে তারিক ও হাফিজুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)