জীবননগরে পেঁয়াজের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
জীবননগরে পেঁয়াজের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। তারপরও ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জীবননগর কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আব্দুল কাদের এবং আব্দুল কাজী নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর একটি ধারায় দুজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, সরকার পেঁয়াজের মূল্য ১২০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে। এর বেশি দামে কেউ পেঁয়াজ বিক্রি করতে পারবে না। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)