আলমডাঙ্গায় আনছার ভিডিপি বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
আলমডাঙ্গায় আনছার ভিডিপি বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল নয়টায় আলমডাঙ্গা উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. কামরুল হাসান ও আলমডাঙ্গা উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত হলে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কাগজপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক মাজিদুল হক ও উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার মুক্তার হোসেন।

এ বিষয়ে জেলা কম্যান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কাগজপত্রগুলো যাচাই-বাছাই করছি, যাচাই-বাছাই শেষে যারা নিয়মের মধ্যে পড়বে, আমরা তালিকা করে তাদের নাম-ঠিকানা জেলা পুলিশ সুপার বরাবর পাঠাবো। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে লোকগুলো বাছাই করব, তাদেরকে অবশ্যই সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আনসার ভিডিপির তাদের সার্টিফিকেট থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লোকগুলো নিবো, তাদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নির্বাচনী মাঠে যেন শৃঙ্খলার অবনতি না হয়, এ জন্য তারা সুশৃঙ্খলভাবে কাজ করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)