ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে প্রকল্পের নীতিমালা অনুযায়ী সার, সেক্স ফেরোমন ফাঁদ, ঢেউটিন সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুম সংলগ্ন চত্ত্বর থেকে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার। সভাপতিত্ত্ব করেন উপজেলা কৃষি অফিসার মুহ. মোফাকখারুল ইসলাম। কৃষি উপকরণ বিতরণকালে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন প্রাপ্ত উপকরণ সঠিক ব্যবহার করে দেশের নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে হবে। কৃষিতে সঠিক প্রযুক্তি ব্যবহার করে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন অব্যাহত হবে। এসময় উপজেলা কৃষি অফিসার মুহ. মোফাকখারুল ইসলাম জানান, প্রদর্শনীভূক্ত এসকল কৃষক/কৃষানীদেরকে নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর ইতিমধ্যে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষনে প্রদত্ত জ্ঞান ও প্রযুক্তি এবং সরবরাহকৃত উপকরনের সুষ্ঠ ব্যবহার করতে পারলে তা সংশ্লিষ্ট কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ব্লকের কর্মরত উপসহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।
