প্রার্থিতা ফিরে পেলেন চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী নূর হাকিম

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
প্রার্থিতা ফিরে পেলেন চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী নূর হাকিম ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. নূর হাকিম প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার আপিলের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থিতা বৈধ ঘোষণা করে। প্রার্থীতা ফিরিয়ে পেয়ে গণমাধ্যমে দেয়া বক্তব্যে নূর হাকিম বলেন- ‘আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটারের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি, ভোটারা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং সঠিক ফলাফল প্রকাশ করা হয় তাহলে আমি লক্ষাধিক ভোটে এগিয়ে থাকবো। ইনশাআল্লাহ আমিই সংসদ সদস্য নির্বাচিত হব। আমি এখন কেবল আমার আসনে নিরপেক্ষ নির্বাচন আশা করি।’

জেলা রিটার্নিং অফিসার ৪ ডিসেম্বর সতন্ত্র এই প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছিলেন। প্রার্থীর পক্ষে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর লিপিবদ্ধ তালিকায় ক্রমিক নাম্বারে একটি সংখ্যা ভুল থাকায় এই সতন্ত্র প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছিল। কমিশনের নিকট এটি করনীক ভূল হিসেবে প্রতীয়মান হয়েছে যা ক্ষমার যোগ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)