মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন, আহত ২

আপলোড তারিখঃ 2023-12-11 ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন, আহত ২ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
মহেশপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মকলেছুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দুজন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের কৃষি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাইচ মিলের মিস্ত্রি নিহত মকলেছ মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামের আনছার আলীর ছেলে। আর আহত হয়েছে মহেশপুরের গোপালপুর গ্রামের রিফাত গোসেন (২০) ও শ্রীরামপুর গ্রামের তবিবর রহমান (১০)।

পুলিশ জানায়, মকলেছুর রহমান মহেশপুর শহরে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে মকলেছুর রহমান নিহত হন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম উদ্দীন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)