চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসি শেখ সেকেন্দার আলীর যোগদান

আপলোড তারিখঃ 2023-12-10 ইং
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসি শেখ সেকেন্দার আলীর যোগদান ছবির ক্যাপশন:

সোহেল রানা ডালিম:
চুয়াডাঙ্গা সদর থানায় যোগদান করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী। গতকাল শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহন করেন। চুয়াডাঙ্গায় যোগদানের পূর্বে তিনি মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে নির্বাচন কমিশনের অনাপত্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথম ধাপে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গাসহ দেশের ৩৩৮ থানার ওসিকে বদলি করে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে সকালে ৩৩৮ থানার ওসিকে বদলির বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন। এতে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থানায় ও আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথকে নড়াইলের নড়াগাতি থানায় বদলি করা হয়। আলমডাঙ্গা থানার নতুন ওসি হয়ে যোগ দিবেন মাগুরার শালিখা থানার মোশারফ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)