আলমডাঙ্গায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-12-08 ইং
আলমডাঙ্গায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পার্শ্ববর্তী বৃত্তিপাড়ায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠানের শেষ দিনে ভক্তদের পদচারণায় মুখরিত ছিল। জানা গেছে, কুষ্টিয়ার বৃত্তিপাড়ার মৃত খোদা বক্স শেখের ছোট ছেলে মাহাতাব ফকির রাজশাহীর পুঠিয়ার মুছা শাহের নিকট ১২ বছর আগে শিষ্যত্ব গ্রহণ করেন। গতকাল তার বেশ নেওয়ার ৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ৫তম খিলাফত দিবস উপলক্ষে সাধুসঙ্গের উদ্বোধন করা হয়। প্রতি বছরের ন্যায় ৮ ও ৯ ডিসেম্বর ২ দিনের এ অনুষ্ঠানে গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ফকিরের আস্তানায়।

বিকেলে ভাজা-মুড়ি ও চা সেবা, রাত ৮টার দিকে স্থানীয় সুধীজন ও শিল্পীরা লালন সঙ্গীতসহ ৫ ঘরের ৫টি গান করেছেন। এছাড়া এখানে রাতে গান শেষে অধিবাস হয়েছে। সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে ভাঙে দুদিনের এ সাধুর সাধ বাজার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়া ফকিরানী, মায়া ফকিরানী, হাকিম ফকির, শহিদুল ফকির, মোজাফফর ফকির, ফিরোজ ফকির, জাহিদ ফকির, নিকবার ফকির, মোহন ফকির, আবু ফকির, ইসমাইল ফকির, বাচ্চু ফকির, মনোয়ারা ফকিরানী, শুশিল ওরফে খলশে ফকিরসহ অসংখ্য ভক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)