আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে :সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচি ও মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে :সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচি ও মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও মতবিনিময় সভা গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সামসুজ্জামান দুদু। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যড, ওয়াহেদুজ্জামান বুলা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহায়ক মজিবুল হক মালি মজু, সরদার আলী হোসেন, শেখ সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, ইসরাফ হোসেন। জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন এমদাদুল হক ডাবু, আবু জাফর, মীর ইসমাইল হোসেন, বোরহান উদ্দিন, হাজী ইফতেখাইরুজ্জামান লুডু, ডা. আলাউদ্দিন, মঈনুল হোসেন, বিল্লাল, আলী হোসেন, আব্দুল ওহাব মাষ্টার, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, সন্টু মিয়া, জমির উদ্দিন, মফিজ উদ্দিন, লিয়াকত আলী, হাফিজুর রহমান, আক্তার হোসেন, কামাল হোসেন, মহি উদ্দিন, মিজানুর রহমান, সানোয়ার মেম্বার, মহাসিন মেম্বার, শওকত খান, সিতাব উদ্দিন, হেলাল উদ্দিন যুবদল নেতা মাগরিবুর রহমান, অহিদুল ইসলাম বাবু, নাসির উদ্দিন, মঞ্জু, মুকুল, উজ্জ্বল, চিনির উদ্দিন, সুন্নত, বিল্লাল মাষ্টার, রিপন, বাকি বিল্লাহ, ছাত্রদল নেতা সুমন, রহিত, রানা, মিল্টন, সগর, সানি, আফজাল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)