আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-12-08 ইং
আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের মজিবর রহমান (৫৫) নামের এব ব্যক্তির মৌমাছির কামড়ে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। মজিবর রহমান একই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

জানা গেছে, গতকাল বিকেলে মজিবর রহমান বাড়ির পশ্চিম পাশের মাঠে ধান খোলা দেখতে গেলে হঠাৎ করে বাঁজপাখি মৌচাকে ঠোকর দেয়। এতে শত শত মৌমাছি মজিবারের ওপর আক্রমণ করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, মজিবর খুব নিরীহ মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি বাজারে কাজ করে ও গ্রামের মানুষের কাজ করে সংসার চালাতেন। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি ছাড়া আর কেউ নেই। গতকাল রাত ৯টায় নওদা বন্ডবিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে সাড়ে ৯টায় নওদা বন্ডবিল কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)