চুয়াডাঙ্গা সদরের বলদিয়ায় বিষপানে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-12-08 ইং
চুয়াডাঙ্গা সদরের বলদিয়ায় বিষপানে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের পুরাতন পাড়ার নুর ইসলামের মেয়ে সুবর্ণা খাতুনের (১৫) ৬-৭ মাস আগে পার্শ্ববর্তী সরাবাড়ীয়া গ্রামে ইমন আলীর সাথে বিয়ে হয়। গত কয়েকদিন আগে সুবর্ণা তার বাবার বাড়িতে চলে আসে। পরে স্বামীর বাড়িতে যাওয়া-আসা নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য হয়।
গত বুধবার দুপুরে সুবর্ণা বাবার বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। পরে লাশ নিজ গ্রামে এনে আসরের নামাজের পর দাফন করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি অমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)