ঝিনাইদহে ১০ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-08 ইং
ঝিনাইদহে ১০ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের ত্রাস ১০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর গ্রেপ্তারকৃত মিঠু সদর উপজেলার বকসিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এসটিসি-৮৭/১২ ঝিনাইদহ জি,আর-৩১৫/১২ ১৯৭৮ সালের ১৯-এ ধারায় অস্ত্র আইন মামলায় ওয়ারেন্ট ছিল। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দীন জানান, গত বুধবার গোপন সংবাদ পেয়ে মিঠুকে বৈডাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানার সাব-ইন্সপেক্টর রোকন আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। আসামি মিঠুর বিরুদ্ধে অস্ত্র, খুন, গুম, চাঁদাবাজি, ডাকাতী ও নারী-নির্যাতনসহ ১০ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মিঠুকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)