সদরে আসছেন শেখ সেকেন্দার আলী ও আলমডাঙ্গায় মোশারফ হোসেন

আপলোড তারিখঃ 2023-12-08 ইং
সদরে আসছেন শেখ সেকেন্দার আলী ও আলমডাঙ্গায় মোশারফ হোসেন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানায় ওসি হয়ে আসছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী। আর আলমডাঙ্গা থানার ওসি হচ্ছেন মাগুরার শালিখা থানার ওসি মোশারফ হোসেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে একযোগে ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করেছে পুলিশ সদও দপ্তর। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদও দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলার সদর থানা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়।

সদর থানার বর্তমান ওসি মাহাব্বুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থানায় বদলি করা হয়েছে। এখানে আসবেন মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী। অপর দিকে, আলমডাঙ্গা থানার বর্তমান ওসি বিপ্লব কুমার নাথকে নড়াইলের নড়াগাতি থানায় বদলি করা হয়েছে। আলমডাঙ্গা থানার নতুন ওসি হয়ে যোগ দিবেন মাগুরার শালিখা থানার মোশারফ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)