গ্রামে ধর্ষণের চেষ্টাকালে গৃহবধূর চিৎকার ধর্ষক লিটনকে ধরে এলাকাবাসীর গণধোলাই

আপলোড তারিখঃ 2017-08-20 ইং
গ্রামে ধর্ষণের চেষ্টাকালে গৃহবধূর চিৎকার ধর্ষক লিটনকে ধরে এলাকাবাসীর গণধোলাই ছবির ক্যাপশন:
মহেশপুরের বাউলী গ্রামে ধর্ষণের চেষ্টাকালে গৃহবধূর চিৎকার ধর্ষক লিটনকে ধরে এলাকাবাসীর গণধোলাই মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের বাউলী গ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে লিটনকে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বাড়িতে স্বামী না থাকার সুযোগে দেশীয় অস্ত্র নিয়ে লিটন ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লিটনকে ধরে গণধোলাই দেয়। গত শনিবার দিবাগত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘর ভাঙতে বসেছে এক সন্তানের জননী ওই গৃহবধূর। জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লিটন (৩৩) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের দিনমজুরের স্ত্রীকে (৩০)। জীবিকার তাগিদে ওই গৃহবধূর স্বামী বিভিন্ন সময় গ্রামের বাইরে গিয়েও কাজ করেন। অনেক সময় টানা কয়েকদিন বাইরে থেকেও কাজ করেন তিনি। এদিকে, বিভিন্ন সময় স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো লিটন। তার কুপ্রস্তাবে রাজি না হলে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে স্বামী না থাকায় ওই গৃহবধূর ঘরে ঢোকে লিটন। দেশীয় অস্ত্র হাসুয়া দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে সে। দুজনের ধস্তাধস্তির সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে লিটনকে হাতেনাতে ধরে এবং গৃহবধূকে উদ্ধার করে। পরে স্থানীয়রা লিটনকে গণধোলাই দেয়। এ ঘটনায় ন্যায় বিচারের স্বার্থে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী অসহায় গৃহবধু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)