ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ মো. সাজ্জাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার তাকে আটক করা হয়। মো. সাজ্জাদ হোসেন জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মৃত দাউদ আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মো. সাজ্জাদ হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।
