কার্পাসডাঙ্গা থেকে চুরি হওয়া আলমসাধু উদ্ধার

আপলোড তারিখঃ 2023-12-07 ইং
কার্পাসডাঙ্গা থেকে চুরি হওয়া আলমসাধু উদ্ধার ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রাম থেকে চুরি হওয়া একটি আলমসাধু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রকৃত মালিকের হাতে আলমসাধুটি বুঝিয়ে দেন। জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পীরপুরকুল্লা গ্রাম থেকে ইমান আলীর একটি আলমসাধু চুরি হয়। ঘটনার রাতে আরামডাঙ্গা থেকে পীরপুরকুল্লাগামী সড়কে টহল দিচ্ছিল কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশ দেখে রাস্তার পাশে আলমসাধুটি ফেলে পালিয়ে যায়। পরে টহল পুলিশ সদস্যরা আলমসাধুটি উদ্ধার করে। গতকাল সকালে স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলমসাধুটি তার প্রকৃত মালিক ইমান আলীকে হস্তান্তর করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)