ঝিনাইদহ শৈলকুপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক-২

আপলোড তারিখঃ 2017-08-20 ইং
ঝিনাইদহ শৈলকুপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক-২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ শৈলকুপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক-২ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারের পাশে অবস্থিত গ্রামীন ব্যাংক’র সিনিয়র ব্যবস্থাপককে  গুলি করে টাকা ছিনতায়ের চেষ্টাকালে ২ ছিনতাইকারী আটক পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দুপুরে গ্রামীণ ব্যাংকের দুধসর শাখার সিনিয়র ব্যবস্থাপক তাছির উদ্দিন টাকা নিয়ে অফিসে যাচ্ছিল। পথে ভাটই বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে পৌঁছালে মোটর সাইকেলে আসা ৩ জন ছিনতাইকারী তার উপর হামলা করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এসে ছিনাতাইকারীদের ধাওয়া করে। ছিনাতাইকারীদের মধ্যে ১ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আল আমিন ও এমদাদ নামের ২ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত আল আমিন কুমিল¬ার মুরাদনগর উপজেলা হুল¬া গ্রামের হারুন মিয়ার ছেলে ও এমদাদ ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় আহত তাছির উদ্দিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)