ঝিনাইদহে ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে পিতার মৃত্যু

আপলোড তারিখঃ 2023-12-07 ইং
ঝিনাইদহে ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে পিতার মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে নিজের মোটরসাইকেল গায়ের ওপর পড়ে আবু তালেব (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তালেব হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

প্রত্যাক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে ছেলেকে ভর্তির জন্য নিয়ে আসেন আবু তালেব। রাস্তার ওপর ছেলেকে নামিয়ে নিজে নামতে গিয়ে মোটরসাইকেল উল্টে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আবু তালেবের মৃত্যু হয়। নিহতের স্বজন আশিক হোসেন জানান, আবু তালেব পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হন। এছাড়া তার হার্টেরও সমস্যাও ছিল। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)