অবরোধ সমর্থনে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ

আপলোড তারিখঃ 2023-12-07 ইং
অবরোধ সমর্থনে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

সারাদেশে বিএনপির ডকা দশম দফা অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেন দলটির নেতা-কর্মীরা। সকালে ঝিনাইদহ-মাগুরা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, মাহফুজুর রহমান ইপিআর, পলাশ মিয়া, মনিরুজ্জামান মিঠু, মিলুসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, স্বৈরাচার এরশাদের থেকেও হাসিনা সরকার জালিম ও ফ্যাসিবাদী। তিনি বলেন, এই সরকার দেশের মানুষের কোনো কল্যাণ করেনি। নিজেরা আখের গুছিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এক একজন এমপি-মন্ত্রীর হলফনামা দেখলে বোঝা যাচ্ছে দেশের টাকা কীভাবে তারা লুটপাট করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)