দামুড়হুদায় স্বৈরাচার পতন দিবসে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2023-12-07 ইং
দামুড়হুদায় স্বৈরাচার পতন দিবসে আলোচনা সভা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

বাংলাদেশ জাসদ দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল চারটায় দামুড়হুদা বাজারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ নেতা আহসান হাবিব বকুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধ আনোয়ারুল ইসলাম বাবু।

আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাথার সাধারণ সম্পাদক শামসুল আলম, জাসদ নেতা নবীছ উদ্দীন, আতিয়ার রহমান, আলমগীর হোসেন ও নিয়াজ উদ্দিন। স্বৈরাচার পতন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বাবু বলেন, স্বৈরাচার পতনের তিন দশক পার হলেও দেশে এখনও গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠিত হয়নি। এখনও ভোটের জন্য আন্দোলন করতে হয়। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সকল রাজনৈতিক দলের মধ্যে একটি চুক্তি হওয়া একান্ত প্রয়োজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)