ঝিনাইদহে আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভষ্মিভূত

আপলোড তারিখঃ 2017-08-20 ইং
ঝিনাইদহে আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভষ্মিভূত ছবির ক্যাপশন:
ঝিনাইদহে আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভষ্মিভূত ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ভুপতিপুর গ্রামের আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। সেই সময় ঘরের আসবাপত্রসহ নগদ প্রায় দেড় লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পোড়াহাটি ইউপি সদস্য জাহাঙ্গীর মোলা জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্টসাকিটে মাধ্যমে আবাসন প্রকল্পের একটি ঘর থেকে পর্যায়ক্রমে রোজিনা, উজ্বল, ইতিকা, রনি, মিনাল ওরফে মিলন, কমেলা, মসলেম, আয়ুব, মাজেদা ও রাজেদার ঘর পুড়ে যায়। এতে প্রয়োজনীয় আসবাপত্র ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)