জীবননগর ভৈরব নদে বাধ অপসারণ, চায়না দোয়াড়ি জাল ধ্বংস

আপলোড তারিখঃ 2023-12-06 ইং
জীবননগর ভৈরব নদে বাধ অপসারণ, চায়না দোয়াড়ি জাল ধ্বংস ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে ভৈরব নদে অবৈধভাবে বাধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও চায়না দোয়াড়ি জাল দিয়ে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুটি বাধ অপসারণ ও চায়না দোয়ারি জাল জনসম্মুখে ধ্বংস করা হয়। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ভৈরব নদে অবৈধভাবে বাধ দিয়ে ও চায়না দোয়ারি জাল দিয়ে মাছ ধরাকালে দুটি বাধ অপসারণ করার নির্দেশ প্রদান করেন ও ৪০ মিটার চায়না জাল ও দোয়ারি জাল জব্দ করেন। পরে জনসম্মুখে দোয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যামাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীন ইসলাম ও জীবননগর থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)