দামুড়হুদায় নারীসহ এক পিকআপ চালককে পুলিশে দিল গ্রামবাসী

আপলোড তারিখঃ 2023-12-06 ইং
দামুড়হুদায় নারীসহ এক পিকআপ চালককে পুলিশে দিল গ্রামবাসী ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার উজিরপুরে মোশাররফ হোসেন (৩০) নামের এক পিকআপ চালক ও এক নারীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাদেরকে হেফাজতে নেয় দামুড়হুদা থানা পুলিশ। মোশাররফ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার মহিদুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, পরকীয়া প্রেমের সূত্রে গতকাল রাতে মোশাররফ হোসেন নিজ পিকআপযোগে ওই নারীকে নিয়ে উজিরপুর গ্রামের নির্জন মাঠের মধ্যে যায়। রাতের অন্ধকারে মাঠের মধ্যে পিকআপ যেতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। গ্রামবাসী পিকআপটির কাছে গেলে মোশাররফ হোসেনকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এসময় তাদেরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হেফাজতে নেয়। এ বিষয়ে ওই নারী বলেন, ‘আমি তার গাড়িতে উঠার পর সে পথ ভুলে মাঠের রাস্তায় চলে যায়।’

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৈহিদুর রহমান বলেন, উজিরপুর গ্রামের লোকজন তাদের দুজনকে আটক রেখে থানায় খবর দেয়। আমারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হাতে আটক দুজনকে থানা হেফাজতে নিই। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অপরাধী হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)