দর্শনায় মাদক কারবারির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-12-06 ইং
দর্শনায় মাদক কারবারির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে শ্রী শম্ভু দাস নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে দর্শনা থানার বলদিয়া গ্রামে শম্ভু দাসের বাড়িতে অভিযান চালিয়ে ২ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে শম্ভু দাসকে কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শম্ভু দাস বলদিয়া গ্রামের নীলমনি দাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শম্ভু দাসের বাড়িতে অভিযান চালায়। এসময় ২ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে শম্ভু দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ' টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শম্ভু দাসকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)