আলমডাঙ্গায় ১ শ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-12-05 ইং
আলমডাঙ্গায় ১ শ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আব্দুর সামাদ (২৮) ও আলাউদ্দিন হোসেন টিটু (৩৯) নামের দুজন আটক হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গা রেল গোডাউনের নিকট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটক দুজনের নিকট থেকে ১ শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আব্দুস সামাদ আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার খোদা বক্সের ছেলে ও টিটু রাজশাহী জেলার ছোটবন গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রেল গোডাউনের নিকট আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে আব্দুর সামাদ ও আলাউদ্দিন হোসেন টিটুকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ১ শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গতকালই আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)