জীবননগর হাসাদাহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2023-12-05 ইং
জীবননগর হাসাদাহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নানা অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স বাবু এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন হাসাদাহ বাজারের মেসার্স রহিমা মেডিকেল হলে অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক আবু জাফরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. সজল আহমেদ জানান, ভবিষ্যতে এ ধরণের কাজ না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। চলমান এ অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)