ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মো. মিঠু (৪১) নামের এক ব্যক্তি আটক হয়েছে। এসময় মিঠুর নিকট থেকে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার হয়। আটক মিঠু আলমডাঙ্গা সোহাগ মোড় এলাকার আব্দুল জব্বারের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান চালানো হয়। এসময় মো. মিঠুকে আটক করা হলে তার নিকট থেকে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হলে মাদক পরিবহনে ব্যবহৃত তার ইজিবাইক জব্দ করা হয়। গতকালই আটক মিঠুর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে।
