দর্শনায় ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-03 ইং
দর্শনায় ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার ফরিদপুরের ভাংগা উপজেলার পুকুরিয়া হাজারী মার্কেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার শান্তিনগরের ইদ্রিস আলীর ছেলে রয়েল মিয়া ওরফে রুহেল মিয়া (২৮) ও জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিবলু (৩৫)।

পুলিশ সুত্রে জানা গেছে, গোয়ান্দা পুলিশ ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুকুরিয়া হাজারী মার্কেট থেকে দর্শনা পৌর এলাকার শান্তিনগরের ইদ্রিস আলীর ছেলে রয়েল মিয়া ওরফে রুহেল মিয়া (২৮) ও জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিবলুকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)