আলমডাঙ্গায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-12-02 ইং
আলমডাঙ্গায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয়ের ২০২৩-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল কুদ্দুস সভাপতি ও শাহাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এছাড়া সহসভাপতি পদে আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহসম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাছিম প্রচার সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. উজ্জল শেখ, কার্যকরী সদস্য পদে কিপাতুল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. রেজয়ান আহম্মেদ কবির, মো. মনিরুল ইসলাম নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস। নবনির্বাচিত কমিটিকে আলমডাঙ্গা উপজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল আলম রঞ্জু, সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক রানা আহমেদসহ সকল সদস্য অভিনন্দন জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)