চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-02 ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
ছদ্মবেশ ধারণ করে সাইফুল ইসলাম মিডুল (৪৫) নামের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিডুল চুয়াডাঙ্গা সদর থানার জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও সিঅ্যান্ডবি পাড়ার আকবর আলীর ছেলে।

সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান সঙ্গীয় ছদ্মবেশধারী ফোর্স নিয়ে সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)