আব্দুস সামাদ আটক : ২০ পিস ইয়াবা উদ্ধার

আপলোড তারিখঃ 2017-08-20 ইং
আব্দুস সামাদ আটক : ২০ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে সামাদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেঁ র‌্যাব। শনিবার রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল তাকে থানায় হস্তান্তরের পর মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার স্টেশনপাড়ার আফাজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের অব্যাহত অভিযানে মাদক ব্যবসায়ীরা কিছুদিন চুপচাপ থেকে আবারো সক্রিয় হয়ে উঠলে সামাদও স্টেশন এলাকায় আবারো মাদকব্যবসা শুরু করে। এদিকে শনিবার রাতে ঝিনাইদহ র‌্যাবের একটি দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সামাদকে আটক করে। এ সময় তার কাছ  থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল তাকে আলমডাঙ্গায় থানা পুলিশের কাছে হস্তান্তরের পরম াদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)