দামুড়হুদার পুড়াপাড়ায় ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-12-01 ইং
দামুড়হুদার পুড়াপাড়ায় ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার পুড়াপাড়ায় ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুবসমাজ ও গ্রামবাসীর সহযোগিতায় এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। পুড়াপাড়া মসজিদের সভাপতি শমশের আলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন খুলনা জমে মসজিদের মুফাচ্ছিরে কোরআন হযরত হাফেজ মাওলানা আব্দুল হালিম, দ্বিতীয় বক্তা ছিলেন ঝিনাইদহ থেকে আগত অন্ধ হাফেজ মাও. আশরাফুল ইসলাম, পুড়াপাড়া জমে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুস সালাম, চুয়াডাঙ্গা ভিমরুল্লাহ থেকে আগত এইচ এম মাহমুদুল হাসান (শাওন)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)