চুয়াডাঙ্গায় হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল-পিকেটিং

আপলোড তারিখঃ 2023-12-01 ইং
চুয়াডাঙ্গায় হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল-পিকেটিং ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
তফসিল বাতিল, একতরফা নির্বাচনের বিরুদ্ধে ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে সারাদেশে বিএনপির কর্মসূচি চলছে। বিএনপি ঘোষিত দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করে। মিছিল ও পিকেটিং-এ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলে নেতা-কর্মীরা তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের জন্য নানামুখী স্লোগান দেয়। নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। গতকাল জেলা ছাত্রদলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)