আলমডাঙ্গায় পরকীয়ার জেরে যুবককে আটকে রেখে মারধর

আপলোড তারিখঃ 2023-11-30 ইং
আলমডাঙ্গায় পরকীয়ার জেরে যুবককে আটকে রেখে মারধর ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পরকীয়া ও প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে নয়ন (২৪) নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার আলমডাঙ্গার ডাউকি গ্রামের ইমাদুল নামের এক ব্যক্তি ওই যুবককে নিজ বাড়িতে আটকে রেখে মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মারধরের শিকার নয়ন সাতক্ষীরা এলাকার বাসিন্দা। মারধরের পর গতকাল সন্ধ্যায় নয়নকে কুমারী গ্রামের তার এক নিকট আত্মীয়ের হাতে তুলে দেন ইমাদুল।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গার ডাউকি গ্রামের ইমাদুলের মেয়ে ও ছত্রপাড়ার মালয়েশিয়া প্রবাসী জহুরুলের স্ত্রী সুমাইয়ার সঙ্গে নয়নের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বছরখানেক আগে সাতক্ষীরা থেকে এস্কেভেটর চালক হিসেবে আলমডাঙ্গায় আসে নয়ন। এসময় সুমাইয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরই মধ্যে গত সোমবার এক ছেলে ও এক মেয়ে রেখে নয়নের সঙ্গে পালিয়ে যায় সুমাইয়া। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বুধবার দুপুরের দিকে ইমাদুল ও তার পরিবারের সদস্যরা নয়ন ও সুমাইয়ার অবস্থান জানতে পেরে চুয়াডাঙ্গা থেকে দুজনকে ডাউকি গ্রামে নিয়ে যায়। এরপর বাড়িতে আটকে রেখে নয়নকে মারধর করা হয়। সন্ধ্যায় কুমারী গ্রামে নয়নের নিকট আত্মীয় রঞ্জুর হাতে তাকে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সুমাইয়া নয়নের সঙ্গে তার সম্পর্ক ও পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। সুমাইয়া আরও বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে আমাদের ধরে এনে ঘরে আটকিয়ে নয়নকে বেধড়ক মারপিট করেছে আমার বাবা ও ভাই। পরে নয়নকে তার এক পরিচিত ব্যক্তি নিয়ে গেছে।’

নয়নের নিকট আত্মীয় রঞ্জু বলেন, ‘ঘটনা সত্য। তবে নয়নকে এভাবে মারপিট করা ঠিক হয়নি। আমি তাকে আপাতত আমার কাছে এনে রেখেছি। নয়ন আগে আমার একটি প্রজেক্টে কাজ করতো। সেই সূত্রে আমাদের পরিচয় হয়। নয়নের পরিবারকে খবর পাঠিয়েছি, তারা এসে নয়নকে নিয়ে যাবে।’

ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘আমাকে দুই পক্ষের কেউ এ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি।’ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ বিষয়ে উভয় পক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)