আলমডাঙ্গায় ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-11-30 ইং
আলমডাঙ্গায় ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে আফিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ডাউকি ইউনিয়নের বিনেতপুর কলোনিপাড়া এলাকার নুর মোহাম্মদ টিপুর মেয়ে। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বিনেতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শিশু আফিয়া জাহান বাড়ির পাশে মুদি দোকানে খাদ্যসামগ্রী কিনতে যায়। এসময় বাড়ির সন্নিকটে রাস্তার পাশে স্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছিল। অজান্তে শিশুটি মেশিনের কাছে এলে পাখার আঘাতে রক্তাক্ত জখম হয়। পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

বিনেতপুর গ্রামের ইউপি সদস্য বদরউদ্দিন জানান, শিশু আফিয়া খেলার ছলে ধান মাড়াই মেশিনে কাছে যায়। মেশিনের পাখার আঘাতে গুরুতর আহত হলে কুষ্টিয়া নিলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)