স্কুল প্রতিষ্ঠার ৩ বছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকের তদন্ত শুরু

আপলোড তারিখঃ 2023-11-30 ইং
স্কুল প্রতিষ্ঠার ৩ বছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকের তদন্ত শুরু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

স্কুল প্রতিষ্ঠার তিন বছর আগে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে। পত্রিকায় সংবাদ প্রকাশ ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই তদন্তের উদ্যোগ নেয়। আজ বৃহস্পতিবার তিনজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ওই শিক্ষকের নিয়োগসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিল করবেন।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর জোয়ার্দ্দারপাড়া সরকারি প্রাইমারি স্কুলে শাহনাজ পারভীন শেফালী নামের এক শিক্ষক জাল নিয়োগ দিয়ে চাকরি করে যাচ্ছেন। বেসরকারি হিসেবে স্কুলটি ২০১০ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠা করা হলেও ওই শিক্ষিকা বয়স কমানোর জন্য ২০০৭ সালে নিজেকে নিয়োগ দিয়ে চাকরি করে যাচ্ছেন। এ নিয়ে এলাকাবাসী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল জানান, স্কুলের জমি রেজিস্ট্রি হয় ২০১০ সালের ২২ ডিসেম্বর। ওই তারিখেই স্কুলটি প্রতিষ্ঠা দেখানো হয়। স্কুলের শিক্ষকদের যোগদানের তারিখ যথাক্রমে ২০১০ সালের ২৭ ডিসেম্বর ও ২০১১ সালের ৪ সেপ্টেম্বর। ফলে ২০০৭ সালের নিয়োগ সঠিক নয়।

গ্রামবাসী নুরুল ইসলাম জর্দ্দার জানান, ২০০৭ সালে চাঁদপুর জোয়ারদার পাড়ায় সরকারি বা বেসরকারি স্কুলের কোনো অস্তিত্ব ছিল না। ২০১০ সালে স্কুলটি প্রতিষ্ঠা করার পর ফজলুর রহমান মালিতাকে সভাপতি করা হয় এবং তিনিই শিক্ষক নিয়োগ দেন। অথচ শাহনাজ পারভীন শেফালীর নিয়োগে নুরু নামের জনৈক ব্যক্তির সভাপতি দেখানো হয়েছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চ্ছ। তদন্তের পর কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)