মেহেরপুরের নতুন দরবেশপুরে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-11-30 ইং
মেহেরপুরের নতুন দরবেশপুরে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদরের নতুন দরবেশপুরে জামে মসজিদের বেইজ ঢালাইয়ের মধ্যদিয়ে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে নতুন দরবেশপুরে গ্রামবাসীর উপস্থিতিতে এই ঢালাই কাজের উদ্বোধন করা হয়। চার কাঠা জমির ওপর তিন হাজার বর্গফুটের তিনতলা মসজিদ ভবনের বেইজ ঢালাইয়ের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মাহবুব উল আলম শান্তি।
মসজিদের ইমাম মুফতি খায়রুল বাশার দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা শাহিনুল ইসলাম, সভাপতি ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম প্রমুখ। নতুন মসজিদ নির্মাণ হওয়াতে আনন্দিত গ্রামের মানুষ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মনের আনন্দে অনেককে কাজ করতে দেখা যায়। নতুন মসজিদ নির্মাণকে ঘিরে সবার মাঝে কাজ করছে আনন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)