জীবননগরে শিক্ষকদের শোকজ ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার হুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর:খালেকের বিরুদ্ধে ডিপিও’র নাম ভাঙিয়ে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-08-20 ইং
জীবননগরে শিক্ষকদের শোকজ ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার হুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর:খালেকের বিরুদ্ধে ডিপিও’র নাম ভাঙিয়ে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী খালেকের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জেলা শিক্ষা অফিসারের নাম ভাঙিয়ে শিক্ষকদের শোকজ করার হুমকি দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগ ওঠে খালেকের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল শনিবার জীবননগর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল খালেক জেলা শিক্ষা অফিসারের নাম করে বিএড পরীক্ষার অনুমতি স্থগিত করায় শোকজ করার ভয়ভীতি দেখিয়ে ১৫জন শিক্ষকের নিকট থেকে দেড় হাজার টাকা করে দাবি করেন। ইতোমধ্যে ৬ জন শিক্ষক খালেকের নিকট ৯ হাজার টাকা প্রদান করেছেন। আর বাকি শিক্ষকরা টাকা দিতে বিলম্ব করায় তাদেরকে শোকজ করাসহ বিভাগীয় মামলার হুমকি প্রদান করেন খালেক। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, শিক্ষা অফিসের অফিস সহকারী আ. খালেক জেলা শিক্ষা অফিসারের নাম করে আমাদের কাছে টাকা দাবি করেন। প্রথমে আমরা টাকা দিতে অপরাগত জানালে তিনি আমাদের জেলা শিক্ষা অফিসারের দিয়ে শোকজ করার কথা বলেন। তার ভয়ে আমরা বাধ্য হয়ে টাকা প্রদান করি। তথ্যানুসন্ধানে জানা গেছে, আব্দুল খালেক তার ক্ষমতার দাপট দেখিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে বিভিন্ন কাজের নাম করে শিক্ষকদের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহন করে থাকে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অভিযুক্ত অফিস সহকারী আব্দুল খালেকের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন শিক্ষকের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার জন্য কাউকে বলিনি। যে এসব কথা বলেছে, সে সম্পূর্ণ মিথ্যা বলেছে। তিনি আরও বলেন, যে ব্যাক্তি আমার নাম করে শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে চাঁদা আদায় করেছে, এর সঠিক প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)