চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে জেল

আপলোড তারিখঃ 2023-11-29 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে জেল ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে জাকারিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জাকারিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে তাকে বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমান করেন। সাজাপ্রাপ্ত জাকারিয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার উজির আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জাকারিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
পরে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জাকারিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত জাকারিয়াকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)