চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা স্বাধীনের মায়ের মৃত্যুতে ছাত্রদলের শোক

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা স্বাধীনের মায়ের মৃত্যুতে ছাত্রদলের শোক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখকে পুলিশ অহেতুক গ্রেপ্তার করে মিথ্যা গায়েবি মামলায় জেলহাজতে প্রেরণ করেছে। কারাগারে থাকা অবস্থায় তার মা মমতাজ বেগম (৬০) গত রোববার বিকেলে ইন্তেকাল করেছেন। তিনি কেদাগঞ্জস্থ মোসলেম আলী টগার স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক শোক বার্তায় বলেন, বাবার মৃত্যুর পর স্বাধীন ছিল তার পরিবার এবং মায়ের একমাত্র অবলম্বন। তাকে গ্রেপ্তার করা হলে তার অসুস্থ মা ভেঙে পড়েন। ছেলের জন্য চিন্তা করতে করতে দুনিয়া থেকেই চিরবিদায় নিলেন তিনি। আমরা এই নির্মমতায় হতবিহ্বল হয়ে পড়েছি। স্বাধীন দেশে এ কেমন নিষ্ঠুরতা! স্বাধীনের মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি ছাত্রদল নেতা স্বাধীনের দ্রুত মুক্তি দাবি করছি। উল্লেখ্য, স্বাধীনের বাবা মোসলেম আলী টগা যখন মৃত্যুবরণ করেন, তখনও তিনি কারাগারে বন্দী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)