জীবননগরের রায়পুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
জীবননগরের রায়পুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুরে বিনা মূল্যে এক দিনের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রায়পুর কামারপাড়ায় অবস্থিত আরআরএফ অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে পিকেএসএফ। স্বাস্থ্য ক্যাম্পে রায়পুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র ১৭৫ জন নারী-পুরুষ ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. ওমর ফারুক ও সামিরা তাসনিম জোয়ার্দ্দার। স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ওয়েদুর ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)