চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের পাশের হার ৪০%, জিপিএ-৫ পেয়েছে ৮ জন

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের পাশের হার ৪০%, জিপিএ-৫ পেয়েছে ৮ জন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
এবারের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে পাশের হার ৪০ শতাংশ। কলেজটিতে এ বছর ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৯৪ জন পরীক্ষার্থী। এছাড়াও সাধারণে একজন ও বিএমটি বিভাগে ৭ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজটির পূর্ণাঙ্গ ফলাফল বিশ্লেষণে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে পাশের হার ৪০ শতাংশ। মানবিক বিভাগের ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগের ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন কৃতকার্য হয়েছেন। কলেজটির এবারের ফলাফলে মোট ২৮৭ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এছাড়াও, কলেজটির বিএমটি শাখায় ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন কৃতকার্য হয়েছে। বিএমটিতে ৭ জন জিপিএ-৫ পেয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)