দামুড়হুদায় ৩০ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
দামুড়হুদায় ৩০ বোতল ফেনসিডিলসহ আটক ১ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেনিসিডিলসহ লাল্টু (৪৫) নামের এক ব্যক্তি আটক হয়েছে। গতকার সোমবার রাত সাতটার দিকে দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের একটি ইটভাটার নিকট অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত লাল্টু দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দ পুলিশের উপ-পরিদর্শক মুহিদ হাসান। অভিযানে লাল্টুকে আটক করা হলে তার নিকট থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। গতকালই আটককৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)