মেহেরপুরে নির্বাচনের প্রস্তুতি শুরু, ফরহাদ হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
মেহেরপুরে নির্বাচনের প্রস্তুতি শুরু, ফরহাদ হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মেহেরপুর-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরহাদ হোসেনের পক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস মেহেরপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেহেরপুর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শামীম হাসানের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, মো. শাহ্ জামান, মো. সেলিম রেজা, রোউশন আলী টোকন, মো. আয়ুব হোসেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)