গোস্বামী দুর্গাপুরে সালিসে যুবককে পিটিয়ে জখম করলেন ইউপি চেয়ারম্যান

আপলোড তারিখঃ 2017-08-19 ইং
গোস্বামী দুর্গাপুরে সালিসে যুবককে পিটিয়ে জখম করলেন ইউপি চেয়ারম্যান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদে বিচারের নাম করে দক্ষিন মাগুরার ভুষি ব্যবসায়ী জাহাঙ্গীরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান দবির উদ্দিনের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুর বেলা দক্ষিন মাগুরার খলিলুর রহমানের ছেলে ভুষি ব্যবসায়ী জাহাঙ্গীরকে জমিজমা সক্রান্ত এক সালিসে ডাকা হয়। সেখানে ভরা মজলিসে সাদা কাগজে তাকে স্বাক্ষর করতে বলা হয়। সাদা কাগজে সই করতে জাহাঙ্গীর আপত্তি জানালে সাথে সাথে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ার‌্যম্যান দবির উদ্দিন বিশ্বাস বেত দিয়ে চরম মারধর করে যুবককে আহত করে। জানা যায়, জাহাঙ্গীর তার পিতার কাছ থেকে দুই বিঘা জমি ক্রয় করে তার নিজের নামে জমি রেজিষ্ট্রি করে নেয়। ভালো পজিশনের মূল্য জমির দিকে কু-নজর পড়ে তার প্রবাসী ভগ্নিপতি মিরাজুলের। যার ফলে স্থানীয় কিছু লোকের মাধ্যম দিয়ে মিরাজুল তার স্ত্রী ও শশুর খলিলুর রহমান চেয়ারম্যানের দরবারে নালিশ করে জাহাঙ্গীরের নামে রেজিষ্ট্রিকৃত জমি ফিরিয়ে নেওয়ার জন্য। জাহাঙ্গীর এই জমি দিতে অস্বীকার করলে তাকে প্রচন্ড মারধর করে সাদা কাগজে টিপ সহি করে নেওয়া হয়। এই ব্যাপারে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, দলীয় কোন নেতাকর্মি ও চেয়ারম্যান কোন মানুষকে পিটিয়ে আহত করলে ও জবর দখল করে জমি দখল করলে তার দায়ভার দল নিবে না। দলের ইমেজ নষ্ট করার জন্য কিছু নেতাকর্মি ও চেয়ারম্যানগণ সাধারন মানুষের উপর নির্যাতন করছেন। যা কাম্য নয়। এ ব্যাপারে আহত জাহাঙ্গীর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে অভিযোগ দিতে আসলে তাকে থানায় মামলা করার জন্য থানাতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় ভুষি ব্যবসায়ী জাহাঙ্গীর চরম নিরাপত্তা হীনতায় দিন যাপন করছে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)