আমি বিএনএম-এ যোগদান করিনি, সাবেক এমপি আব্দুল ওহাবের বিবৃতি

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
আমি বিএনএম-এ যোগদান করিনি, সাবেক এমপি আব্দুল ওহাবের বিবৃতি ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলে যোগদান করার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করে বলেন, ‘আমি বিএনপিতেই আছি, বিএনপিতেই থাকব। বিএনএম দলে আমি যোগদান করিনি। আমি জাগো দল থেকে এ পর্যন্ত বিএনপিতে আছি। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতি সাবেক এই সাংসদ দাবি করেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো। তিনি আমার সন্তানের মতো স্নেহ করেন। কাজেই বিএনপি থেকে অন্য দলে যোগদানের প্রশ্নই ওঠে না। যারা এমন খবর প্রচার করেছে, তা ডাহা মিথ্যা, বানোয়াট ও সাজানো। গত ২০ নভেম্বর মামলার কাজে নবগঠিত বিএনএম-এর মহাসচিব অ্যাড. শাহজাহানের কাছে যাই। সেখানে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। আমি সেখানে কিছুক্ষণ বসি। যেহেতু তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং নাম জানেন, সে কারণে যোগদানের অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আমার নামটিও ঘোষণা করেন। প্রকৃতপক্ষে আমি ওই দলে যোগদানও করি নাই, মনোনয়নপত্রও গ্রহণ করিনি।’ তবে এই বিবৃতির বিষয়ে আব্দুল ওহাবের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)