মুজিবনগরের গৌরিনগরে গলাই ফাঁস লাগিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-08-19 ইং
মুজিবনগরের গৌরিনগরে গলাই ফাঁস লাগিয়ে কলেজছাত্রের আত্মহত্যা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরিনগর গ্রামে গলাই দড়ি দিয়ে হাসান (১৬) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সে গৌরিনগর গ্রামের কাঠ ব্যবস্যায়ী আনারুল ইসলামের ছেলে। জানা গেছে, শনিবার সন্ধ্যার কোন এক সময় সে নিজ বাড়ির দোতালায় তার মায়ের ওড়না দিয়ে ফ্যানের সাথে গলাই ফাঁস লাগায়। বাড়ির লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দারিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান জানান, হাসান এবার এসএসসি পাশ করেছে। সে কয়েক দিন ধরে অসুস্থ্য ছিল, হাসপাতালেও ভর্তি ছিল, গত পরশু বাড়ি এসেছে। সন্ধ্যায় সে গলায় দড়ি দেয় এবং বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মুজিনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মনিরুল ইসলাম জানান, ছেলেটি এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হয়ে মা বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বলে। তারা পরে কিনে দিব বললে সে অভিমান করে তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় এবং পুলিশের তদন্তে সে নিজে আত্মহত্যা করেছে বলে প্রমানিত হওয়ায় এবং পরিবারের লোকজন লাশের ময়নাতদন্ত না চাওয়াই লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)