দামুড়হুদায় ৪ শ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
দামুড়হুদায় ৪ শ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

দামুড়হুদায় ৪ শ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। জানা গেছে, গতকাল রাতে দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ডুগডুগি বাজারে ঘোষ মার্কেটের সামনে থেকে মো. শরিফ উদ্দিনের ছেলে মো. মুজাহিদ হোসেন (২৮) ও মো. ওমেদুলের ছেলে আল-আমিনকে (১৯) আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা দুজনই দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের বাসিন্দা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)