আলমডাঙ্গায় কবিতা আড্ডা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-11-26 ইং
আলমডাঙ্গায় কবিতা আড্ডা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আলমডাঙ্গা রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এর আয়োজন করে আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ও আলাউদ্দীন আহমেদ পাঠাগার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর আলী। কবিতা আড্ডায় অতিথি থেকে কবিতা আবৃতি করেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও শিক্ষক এম. জামিরুল ইসলাম খান জামিল, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি হামিদুল ইসলাম আজম, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সেক্রেটারি কবি হাবিবুর রহমান মজুমদার, সাহিত্য পরিষদের সদস্য কবি এম সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। আড্ডায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ ডিসেম্বর বেলা ৩টায় একই স্থানে কবিতা আড্ডার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালের কবিতা আড্ডায় আলমডাঙ্গা উপজেলা সাহিত্য কল্যাণ পরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কবি গোলাম রহমান চৌধুরী। সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম বলেন, ২০০৫ সালে প্রথম উপজেলা সাহিত্য কল্যাণ পরিষদ গঠন করা হয়। পরে ২০১১ সালে কমিটি গঠনপূর্বক কল্যাণ পরিষদ পরিচালিত হয়ে আসছে। আমি সকল সদস্যদের সাহিত্য কল্যাণ পরিষদের সদস্য হবার আহ্বান জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)