জীবননগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

আপলোড তারিখঃ 2023-11-26 ইং
জীবননগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এলাম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটককৃত এলামের নিকট থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নাজির উদ্দিনের ছেলে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, গতকালই আটকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)